টুইটারের মহামারিকালীন প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে

১০ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১৬  
করোনাভাইরাস মহামারি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে টুইটারের গ্রাহক ও আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রত্যাশাতীত। তবে ২০২১ সালে সেটি হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানির সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। টুইটার জানিয়েছে, গত প্রান্তিকে ১৮৭ মিলিয়ন গ্রাহক থেকে বর্তমানে প্রতিদিন সক্রিয় গ্রাহকের সংখ্যা ১৯২ মিলিয়ন, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে গত বছরের মার্চ-এপ্রিলে শুরু হওয়া গ্রাহক প্রবৃদ্ধি চলতি বছরে হ্রাস পাবে। অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পণ্য উন্নয়ন থেকে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। বিশ্বব্যাপী কোভিড-১৯ নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্রের নির্বাচন ও অন্যান্য চলমান অনুষ্ঠানের কারণে বাড়তি লাভ হয়েছে। তবে ২০২১ সালে টুইটার ভিন্ন কিছু দেখতে পারবে। তবে গত মার্চে ২০ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো সেটিতে নজর থাকবে বলে জানানো হয়েছে। ডিবিটেক/বিএমটি